আয়োজনে: রস ও গুড়
আয়োজনে: রস ও গুড় ২০২৬
ঐতিহ্যের পথে প্রজন্মের সাথে
মূল প্রতিপাদ্য “ঐতিহ্যের মিষ্টতা, টেকসই অর্থনীতি, খাঁটি গুড়ে সমৃদ্ধ বাংলাদেশ”
খেজুরের রস ও গুড়ের হাজার বছরের ঐতিহ্য আর শীতের আমেজকে সঙ্গী করে ‘রস ও গুড়’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘৩য় জাতীয় গুড় সম্মেলন ২০২৬’।
অনুষ্ঠান শুরু হতে বাকি
০
দিন
০
ঘণ্টা
০
মিনিট
০
সেকেন্ড
- তারিখ
- 7 November 2026, Saturday
- সকাল ৯:০০ টা থেকে দিনব্যাপী
- স্থান
- বাংলাদেশ পুলিশ একাডেমি
- সারদা রাজশাহী
আয়োজনে
রস ও গুড়
তারিখ
৭ নভেম্বর ২০২৬
ভেন্যু
বাংলাদেশ পুলিশ একাডেমি
আসন
সীমিত
“ঐতিহ্যের মিষ্টতা, টেকসই অর্থনীতি, খাঁটি গুড়ে সমৃদ্ধ বাংলাদেশ”
আসসালামু আলাইকুম।
খেজুরের রস ও গুড়ের হাজার বছরের ঐতিহ্য আর শীতের আমেজকে সঙ্গী করে ‘রস ও গুড়’-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘৩য় জাতীয় গুড় সম্মেলন ২০২৬’।
আপনাদের সকলের ভালোবাসা, সুচিন্তিত মতামত এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো আমাদের এই প্রানবন্ত সম্মেলনের চূড়ান্ত তারিখ ও মনোরম ভেন্যু!
দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের পরিশ্রমী গাছি ভাই, উদ্ভাবনী উদ্যোক্তা, গুড়প্রেমী গ্রাহক এবং ‘রস ও গুড়’ এর প্রিয় সকল সদস্যদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠুক পদ্মাপাড়ের নিরিবিলি পার্ক।
আসুন, খাঁটি স্বাদের জয়গান গেয়ে সবাই মিলে আমাদের দেশের গ্রামীণ ঐতিহ্যকে পৌঁছে দিই বিশ্ব দরবারে।
- সময়
- সকাল ৯:০০ টা থেকে দিনব্যাপী
- আয়োজক
- রস ও গুড়
- রেজিস্ট্রেশন ফি
- ১,০০০ টাকা
যা থাকছে এবারের আয়োজনে
সারাদিনব্যাপী আলোচনা, অভিজ্ঞতা বিনিময় আর ঐতিহ্যের স্বাদ।
স্বাগতম ও অভ্যর্থনা
০১নেটওয়ার্কিং
০২সাংস্কৃতিক অনুষ্ঠান
০৩ঐতিহ্যবাহী খাবার ও পিঠা
০৪অতিথিদের সেশন
০৫গুড় প্রদর্শনী
০৬খেলাধুলা ও বিনোদন
০৭উপহার ও পুরুষ্কার বিতরণী
০৮খেজুর সেক্টর উন্নয়নে আমাদের পদক্ষেপ
খেজুর গাছ রোপণ ও সংরক্ষণ
দেশজুড়ে নতুন খেজুর চারা রোপণ এবং বিদ্যমান গাছ রক্ষায় সচেতনতা তৈরি।
গাছিদের প্রশিক্ষণ ও মর্যাদা
নিরাপদ উপায়ে রস সংগ্রহ ও আধুনিক পদ্ধতিতে গুড় তৈরির প্রশিক্ষণ; গাছি পেশার সম্মান বৃদ্ধি।
নিরাপদ ও ভেজালমুক্ত গুড়
মান নিয়ন্ত্রণ, ভেজালবিরোধী প্রচারণা এবং স্বাস্থ্যসম্মত উৎপাদনে উৎসাহ দেওয়া।
নিপাহ ভাইরাস সচেতনতা
কাঁচা রস পানের ঝুঁকি নিয়ে সচেতনতা এবং রসের হাঁড়িতে নিরাপদ ঢাকনা ব্যবহারে উৎসাহ।
ন্যায্য বাজার ও সরাসরি সংযোগ
উৎপাদক থেকে সরাসরি ক্রেতার কাছে গুড় পৌঁছে দিয়ে গাছিদের ন্যায্য দাম নিশ্চিত করা।
দেশে-বিদেশে ব্র্যান্ডিং
বাংলাদেশের খেজুরের গুড়কে ঐতিহ্যবাহী পণ্য হিসেবে দেশ-বিদেশে পরিচিত করে তোলা।
আমাদের কাজ
জাতীয় গুড় সম্মেলন
গাছি, উদ্যোক্তা ও গুড়প্রেমীদের এক মঞ্চে আনতে জাতীয় সম্মেলনের আয়োজন — এবার ৩য় আসর।
উদ্যোক্তা নেটওয়ার্ক
দেশজুড়ে গুড় উৎপাদক ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার প্ল্যাটফর্ম।
সচেতনতা ও প্রচারণা
খাঁটি গুড় চেনা, নিরাপদ রস এবং গ্রামীণ ঐতিহ্য রক্ষা নিয়ে নিয়মিত প্রচারণা।
বাংলাদেশ পুলিশ একাডেমি
সারদা রাজশাহী
- তারিখ
- 7 November 2026, Saturday
- সময়
- সকাল ৯:০০ টা থেকে দিনব্যাপী
কীভাবে রেজিস্ট্রেশন করবেন
-
১
রেজিস্ট্রেশন
নাম, ফোন, ইমেইল ও টি-শার্ট সাইজ দিয়ে ফর্ম পূরণ করুন।
-
২
পেমেন্ট
bKash/Nagad-এ ফি পরিশোধ করে Transaction ID জমা দিন।
-
৩
ছবি আপলোড
জয়েনিং কার্ডের জন্য আপনার একটি পরিষ্কার ছবি দিন।
-
৪
জয়েনিং কার্ড
QR কোডসহ কার্ড ইমেইলে পাবেন — অনুষ্ঠানে স্ক্যান করে প্রবেশ।
আপনার আসন এখনই নিশ্চিত করুন
মাত্র কয়েক মিনিটে অনলাইনে রেজিস্ট্রেশন ও পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট নিশ্চিত হলে QR কোডসহ জয়েনিং কার্ড পাবেন।
রেজিস্ট্রেশন বর্তমানে বন্ধ আছে।
স্পন্সর হোন
টাইটেল, গোল্ড, সিলভার ও লোগো বোর্ড স্পন্সরশিপের সুবিধা ও ফি দেখুন।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন
রেজিস্ট্রেশন, পেমেন্ট বা কার্ড সংক্রান্ত সমস্যায় আমরা পাশে আছি।
বন্ধুদের জানিয়ে দিন
একসাথে অংশ নিন ঐতিহ্যের এই উৎসবে।